সীমান্তের সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
আজ রোববার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।’
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (২৪ মে) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়। যা এখনো চলমান রয়েছে। আজ রোববার (৩০ মে) আবার নতুন করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। আগের শর্তগুলোর সাথে নতুন কিছু শর্ত যুক্ত হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১