২৩ মে, ২০২১ ০৯:৪২ এএম

পরিবার পরিকল্পনার তিন কর্মকর্তাকে বদলি

পরিবার পরিকল্পনার তিন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত তিন কর্মকর্তাকে প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্টানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

নির্দেশনা অনুযায়ী, মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এমরান হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার চৌধুরীকে ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এবং খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের  সহকারী পরিচালক বিপ্লব বড়ুয়া মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা  হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক