রাবি অধিভুক্ত মেডিকেলগুলোর তৃতীয় প্রফের ফল ১৫ দিন পর: ডিন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করতে ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন রাবি মেডিসিন অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।
আজ শনিবার (২২ মে) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
অধ্যাপক নওশাদ আলী বলেন, রাবির তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে। তবে ১৫ দিন সময় লাগতে পারে।
এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২০১৬-১৭ সেশনের এমবিবিএস তৃতীয় প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় ফল প্রকাশ না হওয়ায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন রাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর একই সেশনের শিক্ষার্থীরা।
-
০৩ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
-
২৬ মে, ২০২৪
-
১২ মে, ২০২৪