করোনা কেড়ে নিল প্রায় সাড়ে ৩৪ লাখ প্রাণ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৩৪ লাখ ৪৪ হাজারের অধিক করোনা রোগী।
আজ শুক্রবার (২১ মে) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ১৬ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০১ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৪ কোটি ৬৫ লাখ ৩৯ হাজার ৭৩৪ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৫৮৮ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ লাখ ৩০ হাজার ৩২৩ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১৫ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৯৪৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ১৮১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২ হাজার ৬১৬ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে দুই কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনের শরীরে। মৃত্যু হয়েছে দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫৮ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪৪ হাজার ৩৯১ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৪ জনের। সেরে উঠেছেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও জার্মানি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন