১৯ মে, ২০২১ ০৩:৫১ পিএম

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ভারত ফেরত ১১ জন

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ভারত ফেরত ১১ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভারত ফেরত ১১ বাংলাদেশি। সম্প্রতি ভারত থেকে আসা ১৪২ জনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার (১৮ মে) করোনা পরীক্ষায় তাঁদের ‘পজেটিভ’ আসে।

আজ বুধবার (১৯ মে) সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসায়েন সাফায়াত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আক্রান্ত ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দীপা মণ্ডল (২৭), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের সোনালী সুলতানা (৩২), আশাশুনি উপজেলার সন্তোষ কুমার মণ্ডল (৪৩), একই উপজেলার আবদুল মান্নান (৪৮), পাটকেলঘাটা উপজেলার ঝড়গাছা গ্রামের দীপিকা রানী ঘোষ (৩০), বাগেরহাটের মনির মোল্লা (৪০), তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩২), শিশুসন্তান জাহিদ ইমরান (৫), খুলনার মো. আক্তার (৩০) ও কাজী আশিকুজ্জামান (৩০) এবং রংপুরের কাকুলি বেগম (২৮)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে আসা ৩৩৭ বাংলাদেশিকে গত ৫ মে থেকে বিভিন্ন সময় সাতক্ষীরা শহরে সরকার নির্ধারিত কয়েকটি কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাঁদের মধ্যে ১৪২ জনের ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয় গতকাল। নিয়মানুযায়ী হোটেল ছাড়ার আগে ওই দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর–ল্যাবে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালে করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে। নেগেটিভ আসা বাকি ১৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। 

তবে করোনা আক্রান্ত ১১ জনের করোনার ভারতীয় ধরনে সংক্রমিত কি না, এখনই তা বলা যাচ্ছে না। আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডা. হুসায়েন সাফায়াত।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামার‌ী করোনা সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছে ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। দেশটিতে ছড়িয়ে পড়া করোনার ধরনটিকে মারাত্মক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় ইতিমধ্যে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক