যশোর-চাঁপাইনবাবগঞ্জে আরও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: দেশের সীমান্তবর্তী দুই জেলা যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আবারও ভারতফেরত যাত্রীদের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৯ মে) ভার্চুয়াল বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর রোবেদ আমীন।
তিনি বলেন, দেশের যশোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর তিন থেকে চারজন ভারতফেরত যাত্রীর দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
তিনি বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে ইতোমধ্যে চলে এসেছে এবং কিছুটা চোখ রাঙাচ্ছে। যেকোনও সময় করোনার পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রোবেদ আমীন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১৬১৭ আমাদের দেশে এখন নিত্যনতুন পাওয়া যাচ্ছে। প্রতিদিনই কিন্তু নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। সর্বশেষ খবর অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে এবং যশোরে ৩-৪ জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ভাবনার বিষয়। আমাদের লক্ষ্য রাখতে ভ্যারিয়েন্ট যে দেশেরই হোক না কেন স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
এর আগে গত ৮ মে (শনিবার) যশোরে ভারতফেরত দুই বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা সিকুয়েন্সিং করে এ দিন এ তথ্য প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক সংক্রামক ভেরিয়েন্ট হিসেবে দেখা দিয়েছে ভরতীয় ভেরিয়েন্টটি। দেশটিতে প্রায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৪৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে দুই লাখ ৭০ হাজারের বেশি।
-
৩০ মে, ২০২১
-
১৬ মে, ২০২১
-
০৮ মে, ২০২১