১৬ মে, ২০২১ ০২:৪৮ পিএম

দেশে আরও এক ভারতীয় ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত

দেশে আরও এক ভারতীয় ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের এযাবৎকালের সবচেয়ে মারত্মক ভারতীয় ভ্যারিয়েন্টের আরও এক রোগী শানাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

আজ রোববার (১৬ মে) গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ডেটাবেসে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সের ফলে এ তথ্য জানা গেছে।

জিআইএসএআইডি জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি একজন নারী এবং তাঁর বয়স ৪৬। তার ভারত ভ্রমণের ইতিহাস রয়েছে। গত ২৯ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করেছে এবং সেই তথ্য ডেটাবেজে জমা দিয়েছে আইইডিসিআর ও আইসিডিডিআরবি।

এর আগে আরও চার জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার তথ্য সেখানে জমা আছে। এর মধ্যে দুটি জিনোম সিকোয়েন্স করে নিশ্চিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আইইডিসিআর।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক সংক্রামক ভেরিয়েন্ট হিসেবে দেখা দিয়েছে ভরতীয় ভেরিয়েন্টটি। দেশটিতে প্রায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ভারতে এখন পর্যন্ত  দুই কোটি ৪৬ লাখের অধিক মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে দুই লাখ ৭০ হাজারের অধিক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক