এমএসএবি’র ঈদ উপহার বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ভৈরব’র উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছে ‘ঈদ শেয়ারিং প্রোগ্রাম-২০২১’। গত ১৩ মে বেলা ১২টায় ভৈরব পৌর মিলনায়তনে তৃতীয়তলায় সংগঠনটির কার্যালয়ে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
গত বছরের ধারাবাহিকতায় এবারও ভৈরবের কতিপয় অসচ্ছল অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, ডক্টরস ক্লাব অব ভৈরব’র যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশুবিভাগের সহকারী অধ্যাপক ডা. মোজাম্মেল হক জুয়েল, সিলেট ওসমানী মেডিকেলের রেজিস্ট্রার (শিশু বিভাগ) ডা. মো. বেঞ্জামিন, ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজের রেজিস্ট্রার (অর্থোপেডিক্স বিভাগ) ডা. আব্দুল আওয়াল, হাজী আসমত মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুল হাসান, বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ডা. মুনাব্বির উল হক, প্রধান সমন্বয়ক আশিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ, অর্থ সম্পাদক আদনান বিন ফারুক, কার্যকরী সদস্য আল-আশিক বিল্লাহ, জহিরুল, সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ভৈরবের ৩টি এতিমখানা ও কিছু অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
নিজেদের ঈদ আনন্দ একইসাথে ভৈরবের অসচ্ছল মানুষ এবং এতিমদের সাথে ঈদআনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সংগঠনটির এটি একটি নিয়মিত উদ্যোগ।
প্রসঙ্গত, ‘পেশায় সেবা, চেতনায় মানবতা’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশন অব ভৈরব’। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভৈরবের মেডিকেল শিক্ষার্থীদের এই সংগঠন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এগিয়ে গেছে অনেকদূর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন ‘দুর্জয়’ প্রকাশিত হয়।