১৬ মে, ২০২১ ১১:৫৩ এএম

কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি অনুমোদন

কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি অনুমোদন
বিএমএ নেতৃবৃন্দকে ফুল দিয়ে নতুন কমিটির শুভেচ্ছা জ্ঞাপন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। চিকিৎসকদের অভিভাবক সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মারুফুর রহমান সম্প্রতি গঠিত এ কমিটির অনুমোদন করেন।

কমিটির আহ্বায়ক হয়েছেন সাজ্জাদ হোছাইন। সদস্য সচিব জামিল মো. আশিক রিয়াদ এবং কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক।

যুগ্ম-আহ্বায়ক শেখ লুৎফর রহমান তুষার, অর্ণব দাশ, তাশমিলা তাশফী, আলিফুন নাহার, শাহনেওয়াজ সুশান, সৈয়দ তৌকির আহমেদ ও মোহাম্মদ মারুফ।

সদস্য হিসেবে আছেন নুসরাত ইমরোজ বিথী, অসিত সরকার, অংকন দেব পাল, রাইতা বিনতে আলি প্রমী এবং আফিয়া আজিজা।

নতুন কমিটি ও দায়িত্বপ্রাপ্তি নিয়ে সাজ্জাদ হোছাইন মেডিভয়েসকে জানান, ‘এসোসিয়েশন কক্সবাজার জেলার প্রান্তিক মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে। এটা শিক্ষার্থীদের একটা এসোসিয়েশন, এখানে কোনো ডাক্তার নেই। সবাই শিক্ষার্থী, পড়াশোনা করাই হলো আমাদের মূল লক্ষ্য। পড়াশোনার মধ্যে যখনই সময় পাওয়া যাবে, অবসর পাওয়া যাবে তখনই এসোসিয়েশনের পক্ষ থেকে জেলার মানুষের জন্য ভালো কিছুর করার চেষ্টা অব্যাহত থাকবে।’

এ ছাড়া কক্সবাজার জেলার আপামর জনসাধারণের কাছে এসোসিয়েশনের সুন্দর পথচলা  এবং তারা যেন ভালো কাজ করে যেতে পারে সেজন্য দোয়াও চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গত বছরের এপ্রিল মাসে গড়ে ওঠে কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মূলত কক্সবাজার জেলার মানুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম এবং তারা নিজেদের মধ্যে আরও দৃঢ় বন্ধন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা এ পর্যন্ত কক্সবাজার জেলার মানুষদের জন্য নানা হেলথ ক্যাম্পেইন, মাস্ক বিতরণ, ব্লাড গ্রুপিং, করোনা নিয়ে সচেতনতা, ডায়াবেটিস পরীক্ষা নানা কাজ করে গেছে।

প্রায় এক বছর পর এই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক