১৬ মে, ২০২১ ০৩:৫৮ পিএম

করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩

করোনায় আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জনে। এ সময় আরও ৩৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ রোববার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৯টি করোনা পরীক্ষাগারে পাঁচ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট পাঁচ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ সাত হাজার ৭১৬টি। পরীক্ষায় আরও ৩৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী সাত জন। তাঁদের মধ্যে ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬০১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ২২ হাজার ৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ছয় দশমিক ৬৯ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১১ জন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ কোটি ২৫ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ৩৩ লাখের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নয় কোটির অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক