২১ এপ্রিল, ২০২১ ১১:৫৬ এএম

দেশে করোনায় ১০ রোহিঙ্গার মৃত্যু, শনাক্ত ৫০৭

দেশে করোনায় ১০ রোহিঙ্গার মৃত্যু, শনাক্ত ৫০৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোার্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০৭ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘দেশে করোনা সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট সাত হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০৭ জন রোহিঙ্গা। জেলায় এ পর্যন্ত মোট ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে রোহিঙ্গা ১০ জন।’

কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের মোট ৩৪টি ক্যাম্পে বর্তমানে আট লাখ ৬৬ হাজার ৪৫৭ জন রোহিঙ্গা বসবাস করছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩১৮ জন। কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি কক্সবাজার সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছে তিন হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন সর্বোচ্চ ৪৮ জন।’

জেলায় করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে উখিয়া উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত  হয়েছেন ৭৭৩ জন ও মারা গেছেন তিন জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক