২১ এপ্রিল, ২০২১ ০১:০৭ পিএম

হলি ফ্যামিলিতে ছাত্রলীগের উদ্যোগে টেলিমেডিসিন ও অক্সিজেন সেবা চালু

হলি ফ্যামিলিতে ছাত্রলীগের উদ্যোগে টেলিমেডিসিন ও অক্সিজেন সেবা চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সেবা চালু করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সেবার প্রধান সমন্বয়ক এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা ডা. রিফাত রাব্বী মেডিভয়েকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগে উদ্যোগে ফ্রি টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সেবা চালু করা হয়েছে। যতদিন পর্যন্ত লকডাউন থাকবে, ততদিন এ সেবা অব্যাহত থাকবে। অসহায়, দুঃস্থ ও গরিব মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতা করার জন্য এ সেবা চালু করা হয়েছে।’

বাংলাদেশ  ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা সভাপতি ডা. মিজানুর রহমান সুমন বলেন, ‘সবসময় মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ উদ্যোগ। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশে ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজ ও ২৬টি ডেন্টাল কলেজ ছাত্রলীগ।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক