সংক্রমণে দ্বিতীয় অবস্থানে ভারত
মেডিভয়েস রিপোর্ট: করোনার দ্বিতীয় দফা সংক্রমণের নাকাল ভারত। বিশ্বের অন্যতম ঘন বসতির দেশটিতে করোনা যেনো লাগামছাড়া। প্রায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার ব্রাজিলকে ছাড়িয়ে সংক্রমণ তালিকায় দুইয়ে উঠে এল ভারত।
আজ সোমবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়েবসাইটটির তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেড় লাখেরও অধিক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
তবে করোনার পরিসংখ্যান প্রদান করা জন হপকিন্সের তথ্য মতে দেশটির অবস্থান এখনও তৃতীয়। তাদের তথ্য মতে দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৩৩ লাখ ৫৪৮ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৯ হাজার ২৭৫ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে এক কোটি ২০ লাখ ৮১ হাজারের অধিক মানুষ।
দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। রোববার এ রাজ্যে একদিনে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৪৯ জন। দেশের মধ্যে প্রায় ৫২ শতাংশ রোগীই রাজ্যটির।
মহামারীর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংক্রমণ বেড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। এছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ ও কেরালায় সংক্রমণ বিপদজনক অবস্থায় রয়েছে।
এদিকে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।
তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাস বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পরেছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাত কোটি ৭৩ লাখের অধিক মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা