১১ এপ্রিল, ২০২১ ০৯:৩০ পিএম

১৪ এপ্রিল থেকে বন্ধ সকল বিমান চলাচল

১৪ এপ্রিল থেকে বন্ধ সকল বিমান চলাচল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি বিবেচনা জারি করা লকডাউনের অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল থেকে দেশে বন্ধ থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব পথে বিমান চলাচল। লকডাউনের এক সপ্তাহ এই বিধিনিষেধ বাহাল থাকবে।

আজ রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এ সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইট বন্ধ হতে পারে। একইসঙ্গে ১২ ও ১৩ এপ্রিল দেশের অভ্যন্তরীণ পথে কোনো উড়োজাহাজ চলবে না। তবে এই দুদিন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলাচল করবে।

এ সংক্রান্ত সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। তবে ১৪ এপ্রিল ভোর থেকে সর্বত্মক লকডাউনের জন্য আর কোনো ফ্লাইট পরিচালনা করবে না।

এর গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ পালন করা হচ্ছে। এতে দেশের অভ্যন্তরীণ পথে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছে বিমান কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক পথে নির্দিষ্ট কিছু দেশ ছাড়া বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ৫ এপ্রিল থেকে জনসাধারণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। পরে আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করছে। এ সময় শিল্প-কারখানা ছাড়া সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণপরিবহন ও জরুরি সেবা ছাড়া সকল সেবা বন্ধ থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক