নয় মাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৭৩৮ জন। এ সময় আরও তিন হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৮ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ছয়জন। আর তাদের মধ্যে বাড়িতে একজন এবং ১২জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৫ হাজার ৯৫৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি। পরীক্ষায় আরও তিন হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় আট হাজার ৭৩৮ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৬০৭ জন (৭৫ দশমিক ৬১ ভাগ) ও নারী দুই হাজার ১৩১ জন (২৪ দশমিক ৩৯ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪