ভ্যাকসিন নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘দেশটির রাজধানী সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ের কাছের একটি কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মুন জায়ে ইন। আগামী জুন মাসে জি-৭ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে যাবেন মুন জায়ে ইন। সফর সামনে রেখে করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন তিনি। সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্যে যাবেন তাঁর স্ত্রী ও নয়জন সহযোগী। তাঁরাও ভ্যাকসিন নিয়েছেন।’
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (কেডিসিএ) তথ্য অনুযায়ী, উচ্চ ঝুঁকিতে থাকা স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবী ও গুরুতর অসুস্থ রোগী মিলিয়ে এখন পর্যন্ত ৬ লাখ ৮০ হাজার মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪২১ জন। মারা গেছেন এক হাজার ৭০৪ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯১ হাজার ৭৯ জন মানুষ।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
-
২১ জুন, ২০২৩
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’