২২ মার্চ, ২০২১ ০৭:৪০ পিএম

ডা. আতিকের প্রথম উপন্যাস ‘মুক্ত আকাশ’ প্রকাশ

ডা. আতিকের প্রথম উপন্যাস ‘মুক্ত আকাশ’ প্রকাশ
মুক্ত আকাশ

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা পেশার সীমাহীন ব্যস্ততার মধ্যেও চিকিৎসকরা বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি ডা. আতিকুর রহমান অনলাইন-অফলাইনে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। তারই ধারাবাহিকতায় একুশের বইমেলায় প্রকাশ হলো তাঁর প্রথম উপন্যাস ‘মুক্ত আকাশ’। 

নবীন চিকিৎসক ও লেখক ডা. আতিকুর রহমানের জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯৯৩ সালের ৫ এপ্রিল। তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশুনা এগোইনি। ২০১১ সালে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। 

একজন মানবিক চিকিৎসক হয়ে উঠায় তাঁর সকল শ্রমের লক্ষ্য। ক্যারিয়ারের ব্যস্ততার ফাঁকে লেখালেখি তাঁর তুমুল আগ্রহের জায়গা। ছোটবেলা থেকে নানা ধরণের বই পড়া এবং নানা শ্রেণী-পেশার মানুষের সাথে উঠাবসা লেখালেখির জগতে প্রবেশে উদ্বুদ্ধ করে।

লেখক জানান, ‘মুক্ত আকাশ’ একটি সামাজিক উপন্যাস যেটি হাসপাতালের জীবনকে উপজীব্য করে লেখা। তবে তরুণ চিকিৎসকদের হাসপাতাল জীবনের নানান অনুষঙ্গ উপজীব্য হলেও যেকোনো শ্রেণী-পেশার পাঠকের কাছে বইটি সুখপাঠ্য হবে বলে লেখকের বিশ্বাস। ২০২১ এর বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর স্টল নং ‘৪৫৭’ এ বইটি পাওয়া যাবে।

বইয়ের বিবরণ

বই: মুক্ত আকাশ

লেখক: ডা. আতিকুর রহমান

প্রকাশক: দাঁড়িকমা প্রকাশনী

প্রাপ্তীস্থান: একুশে বইমেল-২০২১, স্টল নং ৪৫৭

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত