২২ মার্চ, ২০২১ ০৬:৪৯ পিএম
ময়নামতি মেডিকেলের আরমান খান আর নেই
আরমান খান (মাথায় হ্যাট পড়া)। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী আরমান খান হেমোরেজিক স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২০ মার্চ) কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ময়নামতি মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরমান খানের বাড়ি ভারতের উত্তর প্রদেশে। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নগরীর মুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হেমোরেজিক স্ট্রোক উল্লেখ করা হয়েছে।
তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। লাশ হস্তান্তরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে ওই মেডিকেল শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানো হবে।
আরমান খানের অকাল প্রয়াণে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন