‘গবেষণার জন্য ৩০-৫০ হাজার টাকা পাবেন এফসিপিএস প্রশিক্ষণার্থীরা’
মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণার্থীদের গবেষণার জন্য ৩০-৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস)। পাশাপাশি ডিজার্টেশন সুপারভাইজারদেরকেও ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
এছাড়া এফসিপিএস প্রশিক্ষণার্থীদের গবেষণা পত্র ডিজার্টেশনকে থিসিসে রুপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ রোববার (২১ মার্চ) মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গবেষণার জন্য প্রশিক্ষণার্থীদেরকে ৩০-৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে। যা আগামী জুলাই থেকে কার্যকর হবে।
গবেষণা পত্রের প্রোটকল ভেদে এই টাকা দেয়া হবে বলে জানান বিসিপিএসের সভাপতি। আরও একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, পবেষণার জন্য টাকা বরাদ্দের পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে। সেটি হচ্ছে- এফসিপিএস প্রশিক্ষণার্থীদের গবেষণা পত্র ডিজার্টেশন পেপারকে থিসিস পেপার হিসেবে গণ্য করা হবে। এরফলে কিছু ক্ষেত্রে পরিবর্তনও হবে।
ডিজার্টেশন এবং থিসিসের মধ্যে তেমন কোনও পার্থক্য না থাকলেও ধারণাগতভাবে কিছুটা ভিন্নতা আছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ডিজার্টেশনে ডিফেন্ড করতে হয় না, কিন্তু থিসিসে ডিফেন্ড করতে হয়। এছাড়া লেখা থেকে শুরু করে প্রোটোকলসহ অন্যসব কার্যক্রম একই।
নিয়ম অনুযায়ী ডিজার্টেশন দুইজন রিভিউয়ারের কাছে পাঠানো হয়। তারা কারেকশন করেন। কারেক্টেড ডিজার্টেশন পরে বিসিপিএসে জমা দিতে হয়। তবে এটি থিসিসে রুপান্তর হলে এক্ষেত্রে থিসিস শেষ করার পর থিসিস ডিফেন্ড অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, এখন পর্যন্ত এফসিপিএস কোর্সে জেনারেল সাবজেক্টে ডিজার্টেশন করা হয়, কিন্তু সাব-স্পেশালিটির ক্ষেত্রে এটি কিছুটা থিসিসের সাথে সম্পর্কিত।
মানসম্পন্ন গবেষণা পত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, একটি কোয়ালিটিফুল থিসিস পেপারের জন্য শিক্ষার্থীদেরকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়। অনেক টাকা পয়সাও খরচ হয়। কেননা অল্প বাজেটের মধ্যে মানসম্পন্ন গবেষণা পত্রের আশা করা যায় না।
গবেষণা ছাড়া যেহেতু নতুন কোনও উদ্ভাবন হয় না। সেই দিকটি বিবেচনা করেই স্বাস্থ্য অধিদপ্তরসহ মন্ত্রণালয় থেকে গবেষণার জন্য ওই ফন্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’