২২ মার্চ, ২০২১ ১০:১৩ পিএম
শেবাচিমের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রঞ্জিত কুমার আর নেই
অধ্যাপক ডা. রঞ্জিত কুমার সাহা। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সাবেক অধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ডা. রঞ্জিত কুমার সাহা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার (২১ মার্চ) যুক্তরাষ্টে স্থানীয় সময় রাত সাড়ে দশটায় মারা যান। শেবাচিমের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম সারোয়ার মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অধ্যাপক ডা. রঞ্জিত কুমার যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।’
প্রখ্যাত এই চক্ষু বিশেষজ্ঞ দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-পরিজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ডা. রঞ্জিত কুমার সাহার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত