২৩ মার্চ, ২০২১ ০৯:৫৩ এএম

৩৩ চিকিৎসককে রেসিডেন্সিতে যোগদানে অনুমোদন

৩৩ চিকিৎসককে রেসিডেন্সিতে যোগদানে অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ তে বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ৯৬ জন চিকিৎসককে যোগদানে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা প্রত্যেকেই বেসরকারি রেসিডেন্ট।

সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্চ ২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ তে বর্ণিত বেসরকারি রেসিডেন্টগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, অধ্যয়নকালে প্রাইভেট প্রাকটিস চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, সকল বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি কোর্স
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক