২৩ মার্চ, ২০২১ ১০:৫৪ এএম

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হবে করোনা চিকিৎসা

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হবে করোনা চিকিৎসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর চাঁনখারপুলে ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীদের চিকিৎসার জন্য দ্রুত প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

সোমবার (২২ মার্চ) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালে সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট-এ (কোভিড-১৯) সংক্রমিত রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া বিষয়টি বিজ্ঞপ্তিতে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
 

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক