রেসিডেন্সি ফেজ-‘এ’ ও ‘বি’র লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধীনস্থ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি-২০২৪ এর রেসিডেন্সি কোর্সের (এমডি/এমএস) ফেজ-এ এবং ফেজ-বি এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ‘এমডি-এমএস ফেইজ-এ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টা বেলা সাড়ে ১২টা পর্যন্ত পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়, ‘এমডি-এমএস ফেইজ-বি আগামি ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-১ এবং ১৭ জানুয়ারি (বুধবার) দুপুর ২টা বিকেল ৫টা পর্যন্ত পেপার-২ অনুষ্ঠিত হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫