১০ মার্চ, ২০২১ ০৮:১১ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি

করোনার ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে তিনি টিকা নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ (বুধবার) বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।’

রাষ্ট্রপতি দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও করোনা টিকা নিয়েছেন বলেও জানান প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন নেন। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক