০৯ মার্চ, ২০২১ ০৭:০০ পিএম
সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর স্ত্রী আসমার দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তাঁদের করোনা পরীক্ষা করা হয়। এতে তাঁরা দুজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।’
এতে আরও বলা হয়েছে, ‘শারীরিকভাবে তাঁরা দু’জনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাচ্ছেন।’
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, সিরিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন। মারা গেছেন ১ হাজার ৬৮ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত