‘করোনায় দেশ পিছিয়ে যায়নি, ৫% প্লাসে আছে’
মেডিভয়েস রিপোর্ট: করোনায় বিশ্বের উন্নত দেশগুলো পিছিয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় বাংলাদেশ পিছিয়ে যায়নি, বরং ৫ শতাংশ প্লাসে আছে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত মুজব বর্ষ উপলক্ষে বছরব্যাপী যক্ষা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনার কারণে অন্যান্য দেশ যেখানে ১০ বছর পিছিয়েছে বাংলকদেশ তখন অনেক ভালো করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দিকনির্দেশনা ছিল বলেই বাংলাদেশ পিছিয়ে যায়নি। অর্থনৈতিকভাবে দেশ ভালো অবস্থানে আছে। আমরা এখনও অর্থনৈতিক অবস্থায় পাঁচ শতাংশ প্লাসে আছি।
দেশ সকল ক্ষেত্রে বাউন্স ব্যাক করেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনা কন্ট্রোলে রাখতে পেরেছি বিধায় অর্থনীতি ভালো আছে। এখন আবারও সব ধরনের স্বাস্থ্য সেবা দিতে পারছি।
যক্ষ্মায়ও আমরা ভালো করছি উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে প্রতি লাখ আক্রান্তের মধ্যে ৫৪ জনের মৃত্যু হতো যেটা এখন নেমেছে ২৪ জনে। আগে যক্ষ্মা আক্রান্তদের মধ্যে ৭০ হাজার মৃত্যু হতো যা এখন ৩৬ হাজারে নেমেছে। ৩৬ হাজার মৃত্যুও আমাদের কাম্য না। প্রতিবছর দেড় লাখ মতো নতুন রোগী যুক্ত হচ্ছে। তবে আমাদের দেশে সুস্থের হার অনেক ভালো। প্রায় ৯৫ শতাংশ লোক সুস্থ হয়ে যাচ্ছে।
তবে শনাক্তের হার অনেক কম। এখনও অনেক লোক রয়েছে যারা চিকিৎসার বাইরে। শনান্তের হার বাড়িয়ে আক্রান্তের হার কমিয়ে আনার জন্য কাজ করতে হবে বলে জানান তিনি।
যক্ষ্মা করোনার চেয়ে বেশি ভয়ংকর রোগ উল্লেখ মন্ত্রী বলেন, কলেরা ডায়রিয়া নিয়ন্ত্রণে থাকলেও অসংক্রমণ রোগ বকড়ছে। ফলে কোনও রোগকে অবহেলা করা যাবে না। সকল রোগের চিকিৎসা আমরা গুরুত্বের সাথে নিশ্চিত করতে চাই।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪