০৪ মার্চ, ২০২১ ১০:৪২ এএম

করোনায় নার্সের মৃত্যু

করোনায় নার্সের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  সিনিয়র স্টাফ নার্স কুলসুম আক্তার মিতু।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর চারটার দিকে ঢামেক হাসপাতাল-২ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন।

গত বছর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পান মিতু। তিনি ঢামেক হাসপাতালের ৩০৯ ওয়ার্ডে কর্মরত ছিলেন।

কুলসুম আক্তার মিতুর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সের মৃত্যু
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক