২১ ফেব্রুয়ারী, ২০২১ ১০:১৩ এএম

স্বাস্থ্যের ৪০ কর্মকর্তার স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ ফের চালু

স্বাস্থ্যের ৪০ কর্মকর্তার স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ ফের চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তার স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ পুনরায় চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা পরিচালক ডা. আফরিনা মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এ বিসিএস স্বাস্থ্য ক্যাডার নিম্নলিখিত কর্মকর্তাদের স্থগিতকৃত বুনিয়াদি প্রশিক্ষণ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আগামী ২২ ফেব্রুয়ারি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকায় যোগদান করবেন। অন্যথায় ২৪ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণের নিমিত্তে বর্তমান কর্মস্থল হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বুনিয়াদি প্রশিক্ষণ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক