০৯ ফেব্রুয়ারী, ২০২১ ০২:৩৭ পিএম

ডা. জাহাঙ্গীর আলমকে উপপরিচালক পদে পদায়ন

ডা. জাহাঙ্গীর আলমকে উপপরিচালক পদে পদায়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপপরিচালক হয়েছেন ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারির সহকারি পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-২ শাখার যুগ্মসচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে তা কাজ কার্যকর হবে।

আদেশের অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক