২৭ জানুয়ারী, ২০২১ ০৫:৪৩ পিএম

করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭২ জনে। এ সময় আরও ৫২৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০০টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৫০৮টি। পরীক্ষায় আরও ৫২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৭ জনের মধ্যে পুরুষ আট জন ও নারী নয় জন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ছয় হাজার ১১৫ জন (৭৫ দশমিক ৭৬ ভাগ) এবং নারী এক হাজার ৯৫৭ জন (২৪ দশমিক ২৪ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৭ হাজার ৯৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৩৬ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৯ ভাগ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন নয় জন।

আর বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ কোটি তিন লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২১ লাখ ৬০ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচ কোটি ৫৪ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত আট মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক