২৪ জানুয়ারী, ২০২১ ০২:১১ পিএম
প্রফ পরীক্ষা দেওয়া হলো না সৌরভের
মেডিকেল শিক্ষার্থী সৌরভ প্রধান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ প্রধান আর নেই। আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন এই ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী।
রুমমেটরা জানিয়েছেন, সকাল থেকে স্বাভাবিকভাবে পড়াশোনা করছিলেন এসএইচএসএমসির ১৪তম ব্যাচের এ শিক্ষার্থী। হুট করে তার খিচুনি হয়। পরে হাসপাতালে নিতে নিতেই মারা যান তিনি।
মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সৌরভ প্রধানের প্যানক্রিয়াটাইটিস ছিল বলে জানা গেছে।
গাইবান্ধা সরকারি বয়েজ হাইস্কুল থেকে এসএসসি এবং জেলার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন পলাশবাড়ী উপজেলার এ কৃতিসন্তান।
সৌরভ প্রধানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
-
০৩ এপ্রিল, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত