করোনায় দক্ষিণ আফ্রিকার মন্ত্রী মেথেম্বুর মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার দপ্তরবিষয়ক মন্ত্রী জ্যাকসন মেথেম্বু।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রমাফোসা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
সিরিল রমাফোসা বলেন, কয়েকদিন আগে মেথেম্বুর শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা শনাক্ত হয়। এরপর তাকে দেশটির রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জ্যাকসন।
তিনি বলেন, মেথেম্বু একজন আদর্শবান কর্মী, অনুকরণীয় নেতা এবং স্বাধীনতা ও গণতন্ত্রের আজীবন সংগ্রামী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিক। তাঁর মৃত্যু দেশকে ক্ষতির মুখে ফেলেছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮০ হাজার ৮০৭ জন। মারা গেছেন ৩৯ হাজার ৫০১ জন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ