০৬ জানুয়ারী, ২০২১ ০৬:৫৪ পিএম

বিএসএমএমইউর স্নাতকোত্তর পরীক্ষার্থীদের বিনামূল্যে করোনা টেস্ট

বিএসএমএমইউর স্নাতকোত্তর পরীক্ষার্থীদের বিনামূল্যে করোনা টেস্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্নাতকোত্তর সকল কোর্সে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিনামূল্যে করোনা টেস্ট করানো হবে। 

সম্প্রতি বিএসএমএমইউর ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। 

এত বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২০ এবং জানুয়ারি ২০২১ সেশনের স্নাতকোত্তর সকল কোর্স পরীক্ষার মৌখিক, ব্যবহারিক বা ক্লিনিক্যাল, এসসিএ, ওএসপিই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘন্টা পূর্বে সম্মানিত সকল শিক্ষক, পরীক্ষক, পরীক্ষার্থী এবং ক্লিনিক্যাল ও মৌখিক পরীক্ষায় আগত রোগীদেরকে বিশ্ববিদ্যালয়ের ফেভার ক্লিনিকে (বিএসএমএমইউ বেতার ভবন) এ আরটি-পিসিআর টেস্ট বা কোভিড-১৯ পরীক্ষা বিনামূল্যে করা হবে। 

সংশ্লিষ্ট সকলকে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত