৩১ ডিসেম্বর, ২০২০ ১২:৫৭ পিএম

এমবিবিএস প্রথম ও চূড়ান্ত প্রফ পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

এমবিবিএস প্রথম ও চূড়ান্ত প্রফ পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সকল মেডিকেল কলেজে প্রথম ও চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ। আগামী ২২ ফেব্রুয়ারী প্রথম এবং ২৪ মার্চ চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন সকল মেডিকেল কলেজে প্রথম পেশাগত পরীক্ষা ২২ ফেব্রুয়ারি ও ফাইনাল পেশাগত পরীক্ষা ২৪ মার্চ সম্ভাব্য তারিখে অনুষ্ঠিত হতে পারে। সকল মেডিকেল কলেজকে পরীক্ষা প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের হোস্টেলে রেখে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

►চিঠিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রফেশনাল পরীক্ষা
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক