৩১ ডিসেম্বর, ২০২০ ০১:২২ পিএম
নামের আগে ডাক্তার লিখতে পারবেন হোমিও সার্টিফিকেটধারীরা!
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে ডিএইচএমএস সনদপ্রাপ্ত ও ডিপ্লোমাধারী নিবন্ধিত চিকিৎসকগণ তাদের নামের পূর্বে ‘ডাক্তার’ ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত ‘দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩’ এর চ্যাপ্টার ৬ এ অন্তর্ভুক্ত ধারা ৩৩(এ) মোতাবেক বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে সাটিফিকেটধারী চিকিৎসকগণ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
এই বিভাগের সর্বাধিক পঠিত