২১ ডিসেম্বর, ২০২০ ০১:১৯ পিএম

করোনা সংক্রমণ রোধে সৌদি আরবের আকাশপথ বন্ধ

করোনা সংক্রমণ রোধে সৌদি আরবের আকাশপথ বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে বলে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে।

এএফপি জানায়, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার এবং শীতকালে ভাইরাসের সংক্রমণে ঘটনা বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, করোনার সংক্রমণ রোধে সড়কপথ, সমুদ্রপথ এবং আকাশপথ দিয়ে সৌদি আরবে প্রবেশ এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। তবে ইতিমধ্যে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। তারা সৌদি আরব ত্যাগ করতে পারবে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত সৌদি আরবসহ সারাবিশ্ব। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৬১ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয় হাজার ১২২ জন মৃত্যুবরণ করেছেন। তবে আক্রান্তদের মধ্যে তিন লাখ ৫১ হাজারের অধিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও