২০ ডিসেম্বর, ২০২০ ১০:৩৮ এএম

তুরস্কে ভেন্টিলেটর বিস্ফোরণে নিহত ৯

তুরস্কে ভেন্টিলেটর বিস্ফোরণে নিহত ৯
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা চলাকালীন তুরস্কের একটি হাসপাতালে অক্সিজেন ভেন্টিলেটর বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সরকার কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার ভোরে তুরস্কের গাজিয়ানটেপ অঙ্গরাজ্যের একটি বেসরকারি সাঁকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ থেকে ৬০ বছরের রোগী নিহত হয়েছেন বেশি। ওই ওয়ার্ডের বাকিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই ওয়ার্ডে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি বর্ণনা করে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, হাসপাতালে থাকা রোগীদের জন্য জরুরি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখের অধিক এবং ১৭ হাজার ৬১০ জন মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও