অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্বাস্থ্যের ক্রমোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আজ শনিবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে এ কথা জানান তিনি।
মুঠোফোনে, সোশ্যাল মিডিয়ায় তাঁর কুশল জানতে চেয়ে এবং শুভকামনা জানিয়ে ক্ষুদে বার্তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
এছাড়াও শারীরিক অবস্থার ক্রমোন্নতির কথা জানানোর পাশাপাশি নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন মহামারীকালে অসংখ্য রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়া এ মেডিসিন বিশেষজ্ঞ।
ওই পোস্টে তিনি বলেন, ‘প্রিয় শোভাকাঙ্খীগণ, সহকর্মীবৃন্দ, চিকিৎসকগণ, আমার প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ এবং আপামর জনগণ, পরম করুণাময় আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভাল আছি। আপনারা সবাই মুঠোফোনে, সোশ্যাল মিডিয়ায় আমার কুশল জানতে চেয়ে এবং শুভকামনা জানিয়ে অজস্র বার্তা পাঠাচ্ছেন। সবাইকে আলাদা করে উত্তর দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের দোয়া ও ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমার অবস্থা ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর বিকাল আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। এর দুই দিন পর ১৭ ডিসেম্বের করোনা আক্রান্ত হন তাঁর সহধর্মিণী অধ্যাপক মাহমুদা বেগম। এর পর থেকে দুজনেই একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ১৫ ডিসেম্বর রাত ১০টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা পরীক্ষা করেছিলাম। অল্প সময়ের ব্যবধানে রিপোর্ট হাতে পেয়েছি। এতে আমার করোনা পজিটিভ আসে। এর পর হাসপাতালে ভর্তি হই।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪