১৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৪০ পিএম

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, হাসপাতালে ভর্তি
ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইউজিসি অধ্যাপক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল আড়াইটার দিকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা পরীক্ষা করেছিলাম। অল্প সময়ের ব্যবধানে রিপোর্ট হাতে পেয়েছি। এতে আমার করোনা পজিটিভ আসে। এর পর হাসপাতালে ভর্তি হই।’

বর্তমানে অবস্থা ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গায়ে হালকা জ্বর থাকলেও অন্য কোনো উপসর্গ নেই। বর্তমানে শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অক্সিজেন ৯৯, যা ভালো। চিকিৎসকরা রেমডিসিভির চালু করেছেন।’

এর আগে গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) তিনি মেডিভয়েসকে বলেন, ‘২/৩ দিন ধরে হালকা জ্বর অনুভব করছি। দ্রুতই করোনা টেস্ট করাবো।’

করোনা মহামারীতে অসংখ্য রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়া এ মেডিসিন বিশেষজ্ঞ করোনা থেকে দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক