১৯ ডিসেম্বর, ২০২০ ০৪:৪৯ পিএম

করোনায় জগন্নাথপুর আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনায় জগন্নাথপুর আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমেদ (৬০)  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর (শনিবার) সৈয়দ ছাব্বির আহমেদের শরীরে করোনার আলামত দেখা দেয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর ৩০ নভেম্বর করোনা পরীক্ষা করা হলে তাঁর দেহে করোনা পজিটিভ আসে। পরে তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সিলেটের একিটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সৈয়দ ছাব্বির  স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সন্ধ্যায় সৈয়দপুর আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক