করোনার টিকা নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের বিরূপ মন্তব্য
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত তখন এ ভাইরাসকে সামান্য ফ্লু বলে মন্তব্য করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার ভ্যাকসিন নিয়েও বিরূপ মন্তব্য করতে শুরু করেছেন তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন মানুষকে কুমির বানিয়ে দিতে পারে। আমি করোনার ভ্যাকসিন নেবো না। করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ছেলেরা মেয়েকণ্ঠে কথা বলবে আর মেয়েদের মুখে দাঁড়ি উঠবে।’
বলসোনোরো বলেন, যদি আপিনি অতিমানবে (সুপারহিউম্যান) পরিণত হন, যদি কোনও নারীর দাড়ি উঠতে শুরু করে অথবা কোনও পুরুষ নারী কণ্ঠে কথা বলতে শুরু করেন,তখন আমার কিছু করার থাকবে না।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ে বিরূপ মন্তব্যের কিছু দিন পর করোনায় সংক্রমিত হন বলসোনোরো। যদিও তিন সপ্তাহের ব্যবধানে সুস্থ হন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাজিলে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে কয়েক মাস ধরে। ইতোমধ্যেই ব্রাজিলে ভ্যাকসিন বিতরণ করা শুরু হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৭১ লাখ মানুষ এবং মারা গেছেন এক লাখ ৮৫ হাজার জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪