করোনায় জগন্নাথপুর আওয়ামী লীগ নেতার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমেদ (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর (শনিবার) সৈয়দ ছাব্বির আহমেদের শরীরে করোনার আলামত দেখা দেয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরপর ৩০ নভেম্বর করোনা পরীক্ষা করা হলে তাঁর দেহে করোনা পজিটিভ আসে। পরে তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সিলেটের একিটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সৈয়দ ছাব্বির স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যায় সৈয়দপুর আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪