শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৬ জানুয়ারি পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’
করোনার কারণে এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়ানো হয়। সর্বশেষ এ ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বারিত এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শুক্রবার সেটি আরেক দফা বাড়িয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরই মধ্যে এ ছুটি আরও একমাস বাড়ালো সরকার।
-
১৮ ডিসেম্বর, ২০২০
-
২৯ অক্টোবর, ২০২০
-
২৮ অক্টোবর, ২০২০