ডা. মহসিন উদ্দিনকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মহসিন উদ্দিন আহম্মদকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আদেশের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল অধিশাখার যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল অধিশাখার যুগ্মসচিব, মেডিকেল কলেজ অধ্যক্ষ, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
২৩ অক্টোবর, ২০২৫
-
০৯ অক্টোবর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা
শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল
-
২৩ অগাস্ট, ২০২৫