২৯ অক্টোবর, ২০২০ ০১:১১ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৪ নভেম্বর পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৪ নভেম্বর পর্যন্ত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময়ের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়-সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে প্রতিষ্ঠানগুলো সরকার সীমিত পরিসরে খোলার কথা ভাবছে বলে জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

প্রসঙ্গত, মাহামারী করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে প্রাথমিক সমাপনী (পিএসই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করেছে সরকার। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে। 

তবে কয়েকটি শর্তে গত ২৪ আগস্ট থেকে খোলা রয়েছে দেশের সকল কওমি মাদ্রাসা। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মেডিকেল শিক্ষার্থীদের চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক