করোনার উৎস অনুসন্ধানের অনুমতি চীনের, উহান যাচ্ছেন বিজ্ঞানীরা
মেডিভয়েস ডেস্ক: অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিজ্ঞানীদেরকে করোনাভাইরাসের উৎস শনাক্তে তদন্তের অনুমতি দিয়েছে চীন। এর পরিপ্রেক্ষিতে আগামী মাসে চীনের উহান যাবেন ১০ জন আন্তর্জাতিক বিজ্ঞানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমন খবর দিয়েছে।
এর আগে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তকাজ পরিচালনা করতে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল বেইজিং। কয়েক মাসের প্রচেষ্টার পর উহানে ডব্লিউএইচওর প্রতিনিধিদের তদন্তকাজে ঢুকতে দিতে সম্মতি প্রকাশ করেছে তারা।
উহান শহরের বন্য প্রাণীর কোনো বাজার থেকে এই ভাইরাসের সূত্রপাত বলে ধারণা করা হয়। এ সূত্র অনুসন্ধানের বিষয়টি নিয়ে বিভিন্ন দেশ, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনাও দেখা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওই ভাইরাসের প্রাথমিক সংক্রমণের বিষয়টি চীন চেপে গেছে বলে অভিযোগ করেছে।
তদন্তের লক্ষ্য
তবে এটি কোনো অপরাধী দেশকে খুঁজে বের করার চেষ্টা নয় জানিয়ে জার্মানির রবার্ট কোচ ইনস্টিটিউটের ফেবিয়ান লিন্ডার্টজ বলেছেন, ‘আসলে কী ঘটেছে তা জেনে এর ওপর ভিত্তি করে ভবিষ্যতে কীভাবে আমরা সংক্রমণের ঝুঁকি কমাতে পারি, সেটিই দেখার বিষয় আমাদের।’
লিন্ডার্টজ আরও বলেন, এই ভাইরাস কখন ছড়ানো শুরু করে ও উহান শহর এর উৎস কি না, তা-ও খুঁজে বের করা হবে। চার থেকে পাঁচ সপ্তাহ তদন্তকাজ চলতে পারে।
কোথায় ও কখন ভাইরাসটি প্রথম শনাক্ত
বিবিসি জানিয়েছে, করোনা সংক্রমণের শুরুর দিনগুলোয় এই ভাইরাস হুবেই প্রদেশের উহান শহরের বন্য প্রাণীর একটি বাজারে শনাক্ত হয়। ধারণা করা হয়, পরে সেখান থেকে ভাইরাসটি প্রাণী থেকে মানবদেহে প্রবেশ করে। তবে বিশেষজ্ঞরা এখন মনে করছেন, উহান থেকে ভাইরাসটির সূত্রপাত না হয়ে সেখানে এটির শুধু বিস্তার লাভ হয়ে থাকতে পারে।
গবেষকেরা এ ইঙ্গিত দিয়েছেন যে মানুষকে সংক্রমিত করতে সক্ষম এই ভাইরাস দশকের পর দশক ধরে অশনাক্তকৃত থেকে বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে উহান সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক লি ওয়েনলিয়াং সহকর্মী চিকিৎসকদের এক নতুন রোগের সম্ভাব্য সংক্রমণ ছড়িয়ে পড়া বিষয়ে সতর্ক করার চেষ্টা করেন। তবে তখন ‘অসত্য মন্তব্য’ করা থামানোর কথা বলার পাশাপাশি ‘গুজব ছড়ানো’ নিয়ে তদন্ত শুরু করে দেশটির পুলিশ। পরে একই শহরের হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় এ ভাইরাসে সংক্রমিত হয়ে ফেব্রুয়ারিতে মারা যান তিনি। এরপর এপ্রিলে নানান সন্দেহ ও অভিযোগ ওঠে, ভাইরাসটি উহান শহরের একটি গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক