১৬ নভেম্বর, ২০২০ ০২:৩৩ পিএম
শক্ত অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত

মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজধানীতে মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তা বাস্তবায়নে শক্ত অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। 

আজ সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন মন্ত্রীরা।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘আজকে ডিজাস্টার নিয়ে একটু আলোচনা হয়েছে। কোভিড নিয়ে বলা হয়েছে, আরেকটু শক্ত অবস্থানে যেতে হবে। ভাইরাসের প্রকোপ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। ডিজাস্টারকে আরেকটু কম্প্রিহেনসিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে।’

করোনা প্রতিরোধে ঢাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অমনোযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা গতকাল বলে দিয়েছি, যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) যাতে আরেকটু শক্ত অবস্থান গ্রহণ করে।’

আগামী ২/৩ তিনদিনের মধ্যে বিষয়টি দৃশ্যমান হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাস্ক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক