ভর্তি কার্যক্রম স্থগিত
সাহাবুদ্দিন মেডিকেলের বিষয়ে মন্ত্রণালয়ের সভা ১৬ নভেম্বর
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সামগ্রিক বিষয়ে সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে ওই দিন তিনটায় মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতকৃত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ এর সামগ্রিক বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে আগামী ১৬-১১-২০১০ তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় মিনি সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩৮, ভবন নং-৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকায়) একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নোটিসের বিষয়বস্তু স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (জনসংখ্যা পঃ কঃ ও আইন অনুবিভাগ) অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিশি), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগেদর অতিরিক্ত সচিব (আইন অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিএমএডিসি সভাপতির কাছে পাঠানো হয়েছে।
এছাড়াও বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও অধ্যক্ষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টের (মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশের জন্য) কাছে পাঠানো হয়েছে।
পাশাপাশি এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।