পাঁচ চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত পাঁচ চিকিৎসককে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, ডা. শাহ মো. মহিবুল্লাহ, ডা. মো. শাহতা জারাব সালেহীন, ডা. ফারসিম তারান্নুম হক, ডা. দেবাশীষ কুমার সাহা ও ডা. তনিমা ইসলাম। তাঁদের প্রত্যেককে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মেডিকেল অফিসার পদে আইইডিসিআরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সবাই ওএসডি কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশে যথাযথ কতৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচলক, পরিচালক (এমআইএস), আইইডিসিআরের পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।