১২ নভেম্বর, ২০২০ ০২:৪৬ পিএম

সপরিবারে করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম

সপরিবারে করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম

মেডিভয়েস রিপোর্ট: আসে স্বপরিবারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিম ।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজিজুল হাকিম ও তার পরিবারের অন্য সদস্যদের জ্বরসহ করোনার অন্য উপসর্গ দেখা দিলে তারা করোনা পরীক্ষা করান। এতে তাঁদের প্রত্যেকের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন আহসান হাবিব।

তাদের আরও কিছু পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন। আজ সে সকল পরীক্ষার ফলাফল আসার পর তাদের চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হবে। বর্তমানে তাঁরা নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, আজিজুল হাকিম বাংলাদেশি টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা। ছোট পর্দার এই গুণি অভিনেতা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার, বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কারসহ বেশ কয়েকটি পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক